পোস্টগুলি

কুইজ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হিসাব বিজ্ঞান কুইজ ২০২১

হিসাব বিজ্ঞান কুইজ ২০২১ আসসালামু-আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগামী সপ্তাহের শনিবারে(১২-০৬-২০২১ইং) দশম শ্রেণি, এস.এস.সি-২০২১ ব্যাচ এবং একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ক নির্দিষ্ট অধ্যায়ের ভিত্তিতে কুইজ হতে যাচ্ছে। ইরফান'স কেয়ারে সংশ্নিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত এমন ছাত্র-ছাত্রীদের কুইজে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার জন্য বলা হচ্ছে। মনে রাখা উচিত যে, মানুষের অর্থ-বিত্তের জন্য কম্পিটিশনে জড়ানো অপেক্ষা জ্ঞানের প্রতিযোগিতা করা অধিক যুক্তিযুক্ত। এ বিষয়টি আমলে রেখে আগামীতে জ্ঞানভিত্তিক ব্রেইনস্টর্ম করা যায় এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে। ইন শা আল্লাহ! আশা করি সকলে অংশগ্রহণ করবেন।   বিষয়ঃ হিসাব বিজ্ঞান (সাধারণ) পূর্ণমান-৩০ প্রতিযোগিতার বিষয়বস্তু নিম্নে তালিকাভুক্ত করা হলঃ ১। আর্থিক বিবরণী (১৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ২। জাবেদা ও বইসমূহ (৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ৩। রেওয়ামিল ( ৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ৪। হিসাব বিজ্ঞানের পরিচিতি (৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ধন্যবাদ মোহাম্মদ ইরফান